Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত
  • ‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সমাজ গঠনের সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে : রুননু
banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু বলেছেন, ছোটদের চিত্রাঙ্কনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে তাদের ভাবনা কি সেটি প্রকাশ পায়। সমাজ গঠনে এবং যেকোন সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে। এখন থেকে তাদের গড়ে তুলতে হবে। কারণ এরাই একসময় সমাজের নেতৃত্ব দেবে।

শুক্রবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় ‘আনন্দ বাড়ি’র আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শর্মিষ্ঠা তুপা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘আনন্দ বাড়ির’ অধ্যক্ষ শীলা রাণী দাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল ও যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সেক্রেটারি অধ্যাপক জুলফিকার আলী মাসুম।

এর আগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ফিতা কেটে চিত্রপ্রর্শনীর উদ্বোধন করেন চারুপীঠ যশোরের অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম এবং চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু। এ সময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ সভাপতি সানোয়ার আলম খান দুলু, চারুপীঠ যশোরের সেক্রেটারি কাজী মামুনুর রশীদ, বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলী ছটু, সংস্কৃতিজন তরিকুল ইসলাম তারু, আতিকুজ্জামান রনিসহ যশোরের সাহিত্য সাংস্কৃতিক নেতৃবৃন্দ। চিত্র প্রদর্শনীতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের চিত্রাঙ্কন স্থান পায়। এতে বিদূষী বসু, সুবাহ শারিন, জোহাইব আসকার, অদ্রিতা চক্রবর্তী, লাবিবা তাসনিমসহ ৩৯ শিশু অংশগ্রহণ করে।

শেষে কবিতা আবৃত্তি, গান ও নাটক নাককাটা রাজা এবং পুতুলের বিয়ে মঞ্চস্থ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত

August 8, 2026

৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা

August 8, 2026

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.