Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি
  • ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত সভাপতির দায়িত্ব গ্রহণ
  • তালায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিলে ২১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি ঘোষণা। বৃহস্পতিবার বিকেল ৫টায় সংগঠনের যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলের শুরুতে সংগঠনের প্রয়াত ছাত্রনেতা এবং গণতান্ত্রিক-প্রগতিশীল ছাত্র আন্দোলনের সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সদস্য শামীম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কাইয়ুম শিকদার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যশোর জেলা শাখার সাবেক সভাপতি শফিকুজ্জামান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা রাশেদ খান এবং যশোর জেলা শাখার সাবেক সভাপতি শ্যামল শর্মা প্রমুখ।

কাউন্সিলে বক্তারা বলেন, বাংলাদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী শিক্ষা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যবিরোধী সংগ্রাম এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, গণতান্ত্রিক অধিকার সংকোচন, সাম্প্রদায়িকতা, বৈষম্য এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে শাহারিয়ার বাবর বাঁধনকে আহ্বায়ক, প্রণব রায় ও আফান হোসেন সাগরকে যুগ্ম আহ্বায়ক এবং বিপ্লব ঘোষকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন, রমেন বিশ্বাস, সুমন বিশ্বাস, সাদমান অরি, জয় অধিকারী, জফরুল ইসলাম জাফর এবং মাহফুজ হাসান।

নবগঠিত আহ্বায়ক কমিটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাঙ্গন গড়ে তোলা এবং প্রগতিশীল ছাত্র আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

August 6, 2026

এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

August 6, 2026

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.