Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
  • মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ
  • রামপালে দুর্গম এলাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণে যৌথ পরিদর্শন
  • নড়াইলে ২ নেতা হত্যার জের, বেন্দারচরে কাটেনি আতঙ্ক
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
  • বেশি দামে গ্যাস বিক্রি : মাগুরায় ব্যবসায়ীকে জরিমানা
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫

banglarbhoreBy banglarbhoreNovember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬৩৬ শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে ১ হাজার ৯০৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতির বিষয়টি সামনে এসেছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার মূল ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুননিরীক্ষণের জন্য আবেদন করেন।

আবেদন করা উত্তরপত্র যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে। এতে ১ হাজার ৯০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। পুননিরীক্ষণে ফেল থেকে পাস করা ৬৩৬ শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ ৫ পেয়েছেন।

এ গ্রেড পেয়েছেন তিনজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৯ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে এ তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল। অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তিনি বলেন, যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ

    November 23, 2026

    মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ

    November 23, 2026

    রামপালে দুর্গম এলাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণে যৌথ পরিদর্শন

    November 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.