বাগআঁচড়া সংবাদদাতা :
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন। পরবর্তীতে মিছিলটি চারতলা জিরো পয়েন্ট এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দীন। সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তি ও পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
