Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
  • যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
  • যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
  • সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখা।

রোববার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং শ্রমিকদের অধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বা পে-স্কেল বৃদ্ধির উদ্যোগ নিলেও শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধির দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অবাধ ট্রেড ইউনিয়ন করার সুযোগ এবং শ্রমিকবান্ধব আইন প্রণয়ন প্রয়োজন। দেশের উৎপাদন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সেক্রেটারি কৃষ্ণ লাল সরকার, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান রাজেশ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের সেক্রেটারি কামাল পারভেজ বুলু, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, ফরিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে জাতীয় ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত ও রেশনিং ব্যবস্থা চালুসহ ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

    November 22, 2026

    যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

    November 22, 2026

    সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.