Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
  • যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
  • যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
  • সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নতুন কিংবা পুরোনো কোনো ডিলারই অনিয়ম করে পার পাবেন না।

রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ডিলারদের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারের কোনো সংকট কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। সরকার কৃষকদের চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

অতিরিক্ত মুনাফার আশায় কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। সার সরবরাহ ও বিতরণব্যবস্থার স্বাভাবিক চেইন বজায় রাখতে হবে। এক ডিলারের বরাদ্দ করা সার অন্য ডিলার, সাব-ডিলার কিংবা নির্ধারিত এলাকার বাইরে বিক্রির সুযোগ নেই।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করবেন না। সার বিতরণে কোনো ধরনের অসৎ পন্থা অবলম্বন করলে, সংশ্লিষ্ট ব্যক্তি যত ঘনিষ্ঠই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

একই সঙ্গে কৃষকদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত না করার বিষয়ে সচেতন করতে ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি। ডিলার ও সাব-ডিলারদের কৃষকদের জন্য সারের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিএডিসির উপপরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

সভায় জেলার সর্বত্র সার বিপণন ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সার ব্যবস্থাপনা বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

    November 22, 2026

    যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

    November 22, 2026

    যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.