Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
  • যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
  • সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
  • আশাশুনিতে সড়কের ব্যারিকেড কেটে ফেলায় ভারি যান চলাচলে ঝুঁকিতে গ্রামীণ সড়ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
দেশের অন্যতম প্রধান সবজি ও চারা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সবজির চারা উৎপাদন।

বিজতলায় পানি জমে চারা নষ্ট হওয়ার পাশাপাশি সময়মতো বাজারজাত করতে না পারায় লাখ লাখ টাকার পুঁজি হারানোর আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। এতে আসন্ন সবজি মৌসুমে উৎপাদন ও চারা সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর, বাগডাঙ্গা ও পোলতাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন করা হয়। এসব এলাকার উৎপাদিত চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, আব্দুলপুরসহ আশপাশের এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে ৮০ থেকে ৮৫ জন কৃষক বীজতলা তৈরি ও চারা উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছেন। সর্বশেষ ২০ নভেম্বরের টানা বৃষ্টিতে এসব এলাকার বিজতলা ও চারা উৎপাদনের জমি জলমগ্ন হয়ে পড়ে।

কোথাও পানিতে চারা পচে যাচ্ছে, আবার কোথাও বিক্রির উপযোগী চারা জমিতেই আটকে রয়েছে। ফলে কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

এ অঞ্চলে টমেটো, ফুলকপি, পাতাকপি, বেগুন, মরিচ, পেঁপে, লাউ, করলা ও উচ্ছেসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয়। চারা উৎপাদনকে কেন্দ্র করে কৃষকদের পাশাপাশি শ্রমিক, চারা উত্তোলনকারী, পরিবহনকর্মী ও পাইকারি ব্যবসায়ীদের জীবিকাও নির্ভরশীল।

স্থানীয় কৃষকেরা জানান, ২০ হাত দৈর্ঘ্যরে একটি বীজতলার বেড তৈরি ও পরিচর্যায় প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। আবহাওয়া ও বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে একটি বেডের চারা বিক্রি করে ছয় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

জাত ও মানভেদে প্রতিটি চারা বিক্রি হয় প্রায় দেড় থেকে দুই টাকা দরে। তবে নির্দিষ্ট সময়ে চারা বিক্রি করতে না পারলে লাভের পরিবর্তে মূলধন হারানোর ঝুঁকি তৈরি হয়। কারণ নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক চারা রোপণ ও বিক্রির অনুপযোগী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বীজতলার মালিক কৃষক আলী আকতার বলেন, ‘আমাদের লাখ লাখ টাকার ক্ষতি।

এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন। অনেক টাকা বিনিয়োগ করে চারা উৎপাদন করি। কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেলে নতুন করে শুরু করাও কঠিন হয়ে পড়ে।’ আরেক কৃষক আলমগীর বলেন, ‘বৃষ্টিতে আমাদের যত ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় চারা বিক্রি করতে না পারায়।

বৃষ্টির কারণে কৃষি উপযোগী জমি নষ্ট হয়ে যায়। কৃষক আর চারা রোপণ করতে পারেন না। ফলে চারার বয়স বেড়ে যায়। একপর্যায়ে সেগুলো বিক্রির অনুপযোগী হয়ে নষ্ট করে দিতে হয়।’ কৃষকদের ভাষ্য, অতিবৃষ্টিতে শুধু বীজতলাই ক্ষতিগ্রস্ত হয় না, চারা কিনতে আসা কৃষকদের জমিও চাষের অনুপযোগী হয়ে পড়ে।

ফলে চারা কেনাবেচা বন্ধ হয়ে যায়। এ সময় বীজতলায় চারার বয়স বাড়তে থাকে এবং মান কমে যায়। একপর্যায়ে বিক্রির সুযোগ না থাকায় উৎপাদিত চারা ফেলে দিতে হয়। এদিকে, বিজ, সার, বালাইনাশক, বেড তৈরি, শ্রমিকের মজুরি ও পরিচর্যার পেছনে কৃষকদের আগেই বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়।

অনেকেই ধারদেনা ও ঋণ নিয়ে চারা উৎপাদন করেন। কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতায় চারা বিক্রি বন্ধ থাকলেও ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি, শ্রমিকের মজুরি এবং অন্যান্য খরচ পরিশোধ করতে হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, বছরের পর বছর একই ধরনের সমস্যার মুখোমুখি হলেও জলাবদ্ধতা নিরসন ও চারা উৎপাদনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি। ফলে এক মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আগেই পরবর্তী মৌসুমে নতুন করে বিনিয়োগের চাপে পড়ছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, কৃষকদের সহায়তা এবং সংকট মোকাবিলায় কৃষি বিভাগের পরিকল্পনা সম্পর্কে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় কৃষকেরা বলছেন, আব্দুলপুরসহ আশপাশের এলাকায় গড়ে ওঠা চারা উৎপাদন ব্যবস্থা শুধু স্থানীয় অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সবজি চাষের জন্য প্রয়োজনীয় চারা সরবরাহেও ভূমিকা রাখছে। তাই এই খাতকে রক্ষায় জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া জরুরি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তারা শুধু সরকারি অনুদান চান না; চান চারা উৎপাদনের উপযোগী পরিবেশ, সময়মতো বাজারজাতকরণের সুযোগ এবং নিজেদের বিনিয়োগের নিরাপত্তা।

দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে আগামী মৌসুমগুলোতেও একই ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

    November 22, 2026

    যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

    November 22, 2026

    সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.