Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা, গমের ভূষি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ১৯ জুলাই যশোরের কাজী ফার্মস লিমিটেডের ভুয়া পরিচয় দিয়ে চুয়াডাঙ্গার ব্যবসায়ী মানিক কুমার আগরওয়ালের সাথে ৭৫ মেট্রিক টন গমের ভূষি ক্রয়ের চুক্তি করে চক্রটি। পরে পণ্য সরবরাহ ও অন্যান্য খরচের কথা বলে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয় এবং যশোর থেকে ৬৪,৪১০ কেজি গমের ভূষি আনলোড করে নিয়ে যায়। যাতে ওই ব্যবসায়ীর ৩৪ লাখ ১৯,২৫৬ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মানিক কুমার আগরওয়াল কোতোয়ালি থানায় মামলা দায়ের করার পর সাইবার টিম তদন্তে নামে। এর অংশ হিসেবে বুধবার রাতে শহরের নাজির শংকরপুর ও পুরাতন কসবা এলাকায় উপ-পরিদর্শক দেবব্রত ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে মণিরামপুর ও চাটমোহরের দুই বাসিন্দা মনিরুল ইসলাম ও খালেক সরদারকে গ্রেফতার করা হয়।

এ সময় প্রতারনার দশ লাখ তিন হাজার টাকা, তিন হাজার আটশত পঞ্চাশ কেজি গমের ভূষি ও ১৮৫ টি খালি বস্তা উদ্ধার করা হয়।

এছাড়া ৭টি মোবাইল, ৫১টি সিমকার্ড, ২টি ল্যাপটপ, ১টি মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ চক্রের অন্যতম সহযোগী আবুল বাসার পালিয়ে গেলেও তাকেসহ বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.