Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সম্পত্তি নিয়ে বিরোধে ভাই-চাচাতো ভাইদের হুমকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :

যশোরের চৌগাছায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু নামে এক ভুক্তভোগী।
একই সঙ্গে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবার ওপর নির্যাতন এবং তাকে প্রভাবিত করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আতিকুর রহমান লেন্টু। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ভাইদের পড়াশোনা করানোসহ সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিজের উপার্জন ও পরিশ্রমে পরিবারের জন্য জমি-জমা ও বাড়িঘর করেছেন। কিন্তু বর্তমানে সেই পরিবারের সদস্যদের কাছ থেকেই তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন।

আতিকুর রহমান লেন্টুর অভিযোগ, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীরা তাকে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধরের হুমকি দিচ্ছেন। এমনকি রামদা, লাঠিসহ তাকে মারতে আসার ঘটনাও ঘটেছে। পরিস্থিতির কারণে নিজের হাতে তৈরি বাড়ি ছেড়ে দিতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চৌগাছার সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলামের ইন্ধনে তার চাচাতো ভাইসহ কয়েকজন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, চৌগাছা মৌজার জেএল নম্বর ১১১, খতিয়ান নম্বর ২৫/৭৭৪৫, দাগ নম্বর ৮৪০-এর ১ দশমিক ০৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মো. তরিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইসহাক আলী, মো. নাজেদুল ইসলাম ও মো. সোহাগ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি চৌগাছা আমলি আদালতে মামলা নম্বর ৬৬৬/২৬ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, আদালতের নির্দেশে গত ৫ আগস্ট সকালে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদীরা ওই নির্দেশ অমান্য করে বাঁশের বেড়া দেওয়ার কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া গত ৩ আগস্ট চৌগাছা আমলি আদালতে আরও একটি মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান আতিকুর রহমান লেন্টু। মামলাটি বর্তমানে চৌগাছা থানায় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় গত ৫ আগস্ট চৌগাছা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান লেন্টু অভিযোগ করেন, চাচাতো ভাইদের ষড়যন্ত্রে তার বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তার দাবি, তিন ভাই-বোনকে ফাঁকি দিয়ে বসতবাড়িসহ জমি ছোট ভাইয়ের নামে লিখে দেওয়া হয়েছে। প্রায় ৩০ বিঘা ফসলি জমিও চাচার দখলে রয়েছে।

তিনি বলেন, তার বাবা বর্তমানে ৮৫ বছরের বৃদ্ধ এবং এরই মধ্যে তিনবার স্ট্রোক করেছেন। শারীরিক ও মানসিকভাবে দুর্বল বাবাকে পরিবারের অন্য সদস্যরা প্রভাবিত করছেন বলে তার অভিযোগ। এমনকি বাড়িতে তার মাকে মারধর করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

আতিকুর রহমান লেন্টু বলেন, আমি পরিবারের জন্য জীবনের সবকিছু করেছি। আজ তাদের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমার নিজের নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা চাই।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.