চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ স¤পাদক আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক এম এ রহিম, বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল¬াহ সিদ্দিক, সাংস্কৃতিক স¤পাদক অধ্যাপক ড. আব্দুস শুকুর, দপ্তর স¤পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর স¤পাদক লাবলুর রহমান, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, প্রকাশনা স¤পাদক প্রভাষক আজিজুর রহমান, সহ-প্রকাশনা আবু হানিফ, সাহিত্য স¤পাদক আবু জাফর বিশ্বাস, সহ-সাহিত্য স¤পাদক মিজানুর রহমান, সহ-সাংস্কৃতিক স¤পাদক মাস্টার আজম আশরাফুল, ক্রীড়া স¤পাদক আব্দুল মান্নান, সহ-ক্রীড়া স¤পাদক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক পি. আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহোৎসব, সহিংসতা, নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা। পি.আর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। সোমবার বিকেল ৩ টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, আসন্ন নির্বাচনের জন্য লে।েল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে সমাধান নামে এক এনজিও কর্মীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কোটচাঁদপুর হাসপাতাল রোডস্থ সমাধান এনজিও কার্যালয়ের ওই অফিসের সাবেক কর্মী কৌশলে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্চয় বাবদ বিভিন্ন সময় তালসার গ্রামের ১৭ জন গ্রাহকের প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। ওই ঘটনায় ২৭ অক্টোবর সোমবার সকালে বিক্ষুব্ধ গ্রাহকরা সমাধান এনজিও কার্যারয়ে তালা ঝুলিয়ে দেন। জানা গেছে, যশোর জেলার মণিরামপুর উপজেলার চালুয়াহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা শিমুল হোসেন ভুক্তভোগী শাহানাজ জানান আমার বাড়ি উপজেলার তালসার গ্রামে, আমাদের পাড়ায় সমিতি খুলবে বলে ২ মাস আগে শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান ও কর্মী শিমুল হোসেন…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবণ সহিষ্ণু ধানবিজ উৎপাদন ও সংরক্ষণের উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লিডার্স-এর আয়োজনে এবং জেডএসপি প্রকল্পের আওতায় লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক করেন রনজিত কুমার বর্মণ। উপস্থিত ছিলেন লিডার্স-এর হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, জেডএসপি প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, এবং এসএলএসসিসিভিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জয়দেব জোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকবৃন্দ। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি অংশীদারদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল। অতিথি ছিলেন প্রোজেক্ট অপারেশন ম্যানেজার আব্দুল গফুর ও মনিটারিং এন্ড এভালুয়েশন অফিসার আব্দুর রহমান । সভায় জীবিকা বৈচিত্রকরণ এবং জলবায়ু সহনশীল ও টেকসই বিকল্প জীবিকা অন্বেষণের গুরুত্ব ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গ উপস্থাপনা: জলবায়ু সহনশীল বিকল্প জীবিকার সুযোগ। জীবিকা বৈচিত্র করণ এবং জলবায়ু স্মার্ট ব্যবসা। সবুজ ও নীল অর্থনীতির গুরুত্ব। এই ধরনের…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান শিমুলের বিরুদ্ধে পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের বাঁশবাড়িয়া-রঘুরামপুর ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান শিমুল পরিষদের প্রশাসক সাইদুল হকের স্বাক্ষর জালিয়াতি করে এক ব্যক্তিকে নাগরিক সনদপত্র দিয়েছেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইউপি মেম্বারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে জুয়েল পরিষদে সোমবার নাগরিক সনদপত্র আনতে গেলে তার নামে একটি সনদপত্র প্রস্তুত করা হয়। পরে প্রশাসকের স্বাক্ষরের জন্য তার ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান শিমুলের কাছে সহযোগিতার জন্য গেলে তিনি বলেন ‘প্রশাসকের স্বাক্ষর…
মানবসভ্যতা আজ প্রযুক্তি, জ্ঞান ও উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু তবুও বিশ্বজুড়ে যুদ্ধ, রক্তপাত ও ধ্বংসের আগুন এখনো জ্বলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সেই আগুনেরই এক নির্মম দৃষ্টান্ত, যেখানে প্রতিদিনই মানুষ হারাচ্ছে জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ। ভয়াবহ বিষয় হলো, এই যুদ্ধে এখন যুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণেরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা পাড়ি জমাচ্ছে রাশিয়ায়, অনেকেই আবার প্রলোভনের ফাঁদে পড়ে নাম লেখাচ্ছে সেনাবাহিনীতে। প্রশ্ন জাগে, কেন? আর কতদিন আমাদের সন্তানরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরদেশে মৃত্যুর মুখে ছুটবে? সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বহু বাংলাদেশি তরুণ দালালচক্রের প্রলোভনে পড়ে রাশিয়া যাচ্ছেন। কেউ কেউ ভাবছেন সেখানে চাকরি পাবেন, কেউ আবার বিশ্বাস করছেন, রাশিয়ায় কাজ…
বাংলার ভোর প্রতিবেদক হাজারো নির্যাতন নিপীড়নেও বিএনপির নেতাকর্মীরা দল ও দেশ ছেড়ে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সোমবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। জেলা যুবদলের আয়োজনে এই সমাবেশে নার্গিস বেগম বলেন, ‘আমরা সেই রাজনীতি করি না, যে ক্ষমতার পালাবদলে জনগণের ঘৃণা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল রয়েছে। বিএনপি বারবার বিরোধী দলে থেকে প্রমাণ করেছে; বিএনপি দেশ থেকে পালিয়ে যায়নি। শত নির্যাতন নিপীড়নে দল ত্যাগ করেনি।’ গণঅভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করতে বিএনপিকে আগামী…
শার্শা সংবাদদাতা বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন। এলাকাবাসী জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। বেশ কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিলোনা। তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ নুরুজ্জামানকে। এছাড়া ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২০ জনকে সদস্য করা হয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি রোববার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান। কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন-যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, ড. শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার, গাজী কামরুজ্জামান হোসাইন, সালমা আক্তার আশা। সদস্য হলেন- বুরহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ জামান, বাদল হোসেন, এসকে আসিফ সোহান, জিয়াউর রহমান,…