রেহানা ফেরদৌসী বাংলাদেশে যেখানে একটি বড় সংখ্যার মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করেন সেখানে এমনও কি মানুষ হয়, যিনি এতটাই প্রাণী প্রেমিক হয়, যে অনেক সময় তা যেন নিজের জীবনের চেয়েও বেশি। নিজেকে অভুক্ত রেখে, ব্যাক্তিগত সীমাবদ্ধতার মাঝে থেকেও প্রাণীদের খাবার দিচ্ছেন! এমনটা খুব কমই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই বরং উল্টোটা দেখা যায় অর্থাৎ প্রাণীদের প্রতি দয়া মায়া বা ভালবাসা দূরের কথা, পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করে থাকেন এমন মানুষের সংখ্যাই এ সমাজে বেশি। আসলে দয়া-মায়া, স্নেহ-ভালোবাসা , দুর্বল ও পীড়িত মানুষ বা প্রাণী বা পাখী এদের প্রতি মমত্ববোধ…এই সব গুণ কিছু মানুষের মধ্যে সহজাতভাবেই থাকে যা জিনগত (মবহব) বললে…
Author: banglarbhore
চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণে আরো অর্থ সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউণ্ডেশন। মঙ্গলবার ফাউণ্ডেশনের নির্বাচী পরিচালের অনুরোধে জেসিএফ কর্তৃক বাস্তবায়িত সফল প্রকল্প, কমিউনিটি স্কুল প্রোগ্রাম, নূরজালাল শিশু আনন্দ নিকেতন, শিশুস্বর্গ, প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প, চরকা, প্রধান কার্যালয়ে কর্মরত ঋণ কর্মসূচি ও ঋণ কর্মসূচি পরিচালিত প্রকল্পের কর্মকর্তাগণ এ অর্থ সহায়তা প্রদান করেন। এদিন তারা দুই লাখ ২৩ হাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা প্রদান করে। চারুপীঠর পক্ষে এই আর্থিক সহায়তা গ্রহণ করেন জাগরণী চক্র ফাউণ্ডেশনের উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। জেসিএফ বিশ্বাস করে, সকলের সম্মিলিত অংশগ্রহণে চারুপীঠের মতো শিল্প ও গবেষণামূলক প্রতিষ্ঠান আরও গতিশীল হবে।-প্রেস বিজ্ঞপ্তি
কালিয়া সংবাদদাতা মাদক কারবারের প্রতিবাদ করায় নড়াইলের কালিয়া উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ (৪৬) কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। এবং ওই ইউনিয়নের শুক্তগ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করায় সোমবার রাতে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মাদক কারবারি ও তার লোকজন। মাসুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে শুক্তগ্রামের দত্ত মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে নিজ বাড়ি ফেরার পথে মাসুদকে একই এলাকার মান্দার খাঁর বাড়ির সামনে এলাকার এক মাদক কারবারি ও…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার বিভাগদি এলাকায় যৌথ অভিযান চালিয়ে নারী মাদক কারবারি তরি বেগম ওরফে নাজমাকে (৩৫) আটক করেছে যৌথ বাহিনী। পরে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা বেগম একই এলাকার হাবিবুর শেখের স্ত্রী। এ বিষয়ে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, আটক মহিলাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
শ্যামনগর সংবাদদাতা বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে “চায়না দুয়ারি জাল”সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল ও পদ্ধতি নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, পরিবেশবাদী, নাগরিক সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “চায়না দুয়ারি জাল বন্ধ করো”, “জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো”, “দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো” ইত্যাদি স্লোগান দেন। উপজেলা…
মাগুরা সংবাদদাতা দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা মঙ্গলবার বেলা ১১টায় মাগুরা সদর হাসপাতাল সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি ফুরকানুল হামিদ ফুরকান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তারেক হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল রহমান জিহাদ, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানববন্ধন শেষে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা জানান, সরকারের কাছে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন। তবে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আতাউর রহমান দৌলতপুর উওরপাড়া গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় আসামির ঘরের পামের ধানের গোলায় পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকানো পিস্তলটি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, অস্ত্র কারবারের সাথে আর কারা জড়িত এবং আটক ব্যাক্তির নামে আগে কোন মামলা আছে কি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বেনাপোল “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচে অংশগ্রহণ করে যশোর সদর উপজেলার “পলাশ ফুটবল একাডেমি” বনাম শার্শা উপজেলার “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল”। ম্যাচটিতে জাতীয় দলের চারজন ও যশোর জেলা দলের একজন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোলের হয়ে পুলিশ এফসির রাহুল, ব্রাদার্স ইউনিয়নের নয়ন ও জাহিদ এবং পলাশ একাডেমির হয়ে বাংলাদেশ নৌ বাহিনীর রবিউল ও যশোর জেলা দলের রনি অংশগ্রহণ করেন। ম্যাচে “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি ১-০ ব্যবধানে জয়লাভ করে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।…
কাজী নূর সোমবার ভোর ৬টা। যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাদা অ্যাপ্রোন পরিহিত একদল নারীর হাকডাক। ওঠেন, সবাই দ্রুত ওঠেন। রেডি হোন। থেরাপি নেয়ার সময় হয়ে গেছে। তারা রোগীদের জাগিয়ে তুলে ফিজিওথেরাপি দেয়ার চেষ্টা করছিলেন। এ সময় ১১ জনকে হাতেনাতে ধরে ফেলেন হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা। এই চিত্র শুধু সোমবার সকালের নয়। প্রতিদিন ভোরে বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা সরকারি হাসপাতালে গিয়ে হানা দেয়। তারা হাসপাতালে ভর্তি রোগীদের জোরপূর্বক ফিজিওথেরাপি দিয়ে মাথাপিছু ৩শ’ টাকা করে আদায় করেন। ‘আ’ ও ‘দ’ আদ্যাক্ষরের দুই সাংবাদিক নামধারী এক শ্রেণির দালাল এই ফিজিওথেরাপি সিণ্ডিকেট নিয়ন্ত্রণ করছে। যাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষও জিম্মি। বিগত ফ্যাসিস্ট…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, সকালে গৌতম রায় মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৌতমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।…