বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্ভুদের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু। জেলার একমাত্র বৌদ্ধ বিহার বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্ধি সমিতির ভদন্ত ড. অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু, বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে যশোরে। মঙ্গলবার রাতে দড়াটানা মোড়ের গাড়িখানা রোডে অমর সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে নয়টার দিকে সালমানভক্তরা হাতে নেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা। মুহূর্তেই শুরু হয় স্লোগান-“আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”। গাড়িখানা থেকে শুরু হওয়া দুই শতাধিক ভক্তের মিছিল মণিহার মোড়ে যাওয়ার সময় পথচারীরা ও সালমান ভক্তরাও যুক্ত হন। সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামগরে খাল ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবি নিয়ে উপজেলার ৬ ইউনিয়নবাসী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল উন্মুক্তের দাবিতে এ মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। জিফরসিআর প্রকল্পের সহযোগিতায় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে স্থানীয়…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ এ্যাকসেস প্রকল্পের আয়োজনে শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সি এস ও এবং সিবিও সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জনসাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এসএম মেহেদী হাসান, বিশেষ অতিথি চিলেন যুবদল নেতা মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন অফিসার রঞ্জন নিকোলাস। প্রশিক্ষণে প্রধান অতিথি পানি সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি সকলকে পানির সঠিক ব্যাবহার ও সংরক্ষণের সম্পর্কে অবহিত করেন। এছাড়াও নিরাপদ পানির উৎস চিহ্নিত করার…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বুধবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে শত শত শিক্ষার্থী বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে…
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার বলু গ্রামে সালিশকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হালিমা খাতুন (আনোয়ারের স্ত্রী) অভিযোগ করে বলেন, সালিশ চলাকালীন তার পরিবারের উপর অতর্কিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বলু গ্রামে প্রায় ১২০ বিঘা জমিতে “এনএন এগ্রো” নামে একটি কৃষি খামার পরিচালনা করে আসছিলেন। সেখানে মাছ, গবাদি পশু, হাঁস-মুরগি ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরেই স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তিরা তাদের জমি ও খামার দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তিনি…
নাভারণ সংবাদদাতা যশোরের শার্শার নাভারণে হিরো নিলয় বাইক টেকনিশিয়ান ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্ েবুধবার সকাল ১০ টায় শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থিত হিরো নিলয় বাইক প্লাজা মোটরসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিরো নিলয় মোটরসের যশোরের এরিয়া ম্যানেজার আবুল হাসান। এ সময় প্রধান অতিথি ছিলেন সুজুকি সুমি মোটরস ও নিলয় হিরো মটরস্ স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন সিটি হাসপাতালে চেয়ারম্যান আবু জুবায়ের রুমেল নাভারণ, ভাই ভাই অটো স্বত্বাধিকারী মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী তরিকুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন, নিলয় হিরো মটরস্ সেলস…
ড. মোহাঃ হাসান আলী ভূমিকা : বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র, যার অভ্যুদয় হয়েছিল মানবাধিকার, গণতন্ত্র এবং জাতীয় আত্মপরিচয়ের এক অভূতপূর্ব সংমিশ্রণের মধ্য দিয়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কেবল একটি ভূখন্ডের স্বাধীনতা এনে দেয়নি, বরং এটি ছিল বাঙালির জাতীয়তাবোধ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য পরিচালিত এক রক্তক্ষয়ী সংগ্রাম। এই রাষ্ট্রের মূল ভিত্তিপ্রস্তর হিসেবে সংবিধানে মানবাধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে এসে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সেই আদর্শগুলোর স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ, রাজনৈতিক দমন-পীড়ন, গণতন্ত্রের ক্রমাগত সংকট এবং নির্বাচনী অনিশ্চয়তা-সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতা…
♦ দুদকের চেয়ারম্যানের উচিত ভারতে আ.লীগ নেতাকর্মী পার করার কাজে জড়িতদের নাম প্রকাশ করা: দেলোয়ার হোসেন খোকন ♦ অভিযুক্তদের নাম প্রকাশ না করে যশোরের রাজনৈতিক নেতাদের প্রশ্নবিদ্ধ করেছেন দুদক চেয়ারম্যান: জিল্লুর রহমান ভিটু ♦ আ.লীগের দোসরদের কারা ভারতে পার করেছে যশোরবাসী জানে: রাশেদ খান বাংলার ভোর প্রতিবেদক যশোরের রাজনীতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোসর ভারতে পার হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। রোববার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মোমেন বলেন, দুর্নীতির ধরণ চেঞ্জ হচ্ছে। মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়, দুর্নীতি করা যায়- এই যশোরে এসে দুর্নীতির…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর নগর ও সদর উপজেলা যুবদলের আয়োজনে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার নগর যুদলের আয়োজনে শহরের দড়াটানায় ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত এবং সদর উপজেলা যুবদলের আয়োজনে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমি মাঠে বৃক্ষরোপণ করা হয়। পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম…