বাংলার ভোর প্রতিবেদক :
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে যশোরে আসার পর প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে এ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জাহিদ হাসান টুকুন নিজের সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, মুনিরুজ্জামান মুনির, সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, নুর ইমাম বাবুল, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব হোসেন মনা, সাধারণ সম্পাদক এমআর খান মিলন, নির্বাহী সদস্য সাজ্জাদুল কবীর মিটন, সম্মানিত সদস্য জয়ন্ত বসু, রতন সরকার, ইমরান হাসান টুটুল প্রমুখ।

