Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বহিস্কারাদেশ প্রত্যাহার : নড়াইলে স্বপদে ফিরলেন বিএনপির ৬ নেতা

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থানা-উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদক পদ-মর্যাদার ৬ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব স্ব পদধারী নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

এই সিদ্ধান্ত অতিবিলম্বে কার্যকর হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে স্ব স্ব নেতারা কার্যকরী ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.