Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreJuly 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোরেলগঞ্জ সংবাদদাতা :
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। আর সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, সুন্দরবন না থাকলে উপকূল থাকবে না, আর বাঘ না থাকলে সুন্দরবনের ভারসাম্যও থাকবে না। তাই সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষাকে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, বিলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মিনা, সিপিজির টিম লিডার মনিময় মন্ডল, স্থানীয় সমাজসেবক নুরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.