Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

banglarbhoreBy banglarbhoreJuly 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার এক নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে প্রায় ৫ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মেজো ভাই। স্থানীয় একাধিক নেতাকর্মীও ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মশিয়ার রহমানের সঙ্গে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারী কিছুক্ষণ কথোপকথন করছেন। একপর্যায়ে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর ভিডিওতে তাদের মধ্যে ব্যক্তিগত ও আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে।

তবে ভিডিওটির সত্যতা, কখন ও কোথায় এটি ধারণ করা হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাঘারপাড়া উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জামাল, রহিম, গফুর বলেন, মশিয়ার রহমানের বিরুদ্ধে অতীতেও চারিত্রিক আচরণ নিয়ে নানা অভিযোগ ছিল। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি খাজুরা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে গান গাওয়া ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করতেন। তবে সে সময় প্রভাবশালী ব্যক্তিদের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করার সাহস পাননি বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পালাতোক থাকায় বক্তব্যে নেয়া সম্ভাব হয়নি।

এদিকে,ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে মশিয়ার রহমান যাদু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    September 15, 2026

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.