Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ড : শতভাগ ফেল ১৬ কলেজে, শতভাগ পাস মাত্র ৩টিতে
  • এইচএসসি : যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন
  • উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ
  • যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শিক্ষাবোর্ড : শতভাগ ফেল ১৬ কলেজে, শতভাগ পাস মাত্র ৩টিতে

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার যশোর  বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

শতভাগ ফেল করা ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ. কে. ফজলুল হক এমসি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি। নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

এ ছাড়া খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ থেকে ১৯ জন, মাগুরার বুজ্রুক শ্রীকুন্ডি কলেজ থেকে ১৫ জন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

শূন্য পাসের তালিকায় আরও রয়েছে খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ ১১ জন, যশোরের মণিরামপুরের সবুজ পল্লি কলেজ ৭ জন, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ ৮ জন,  খুলনার মডেল মহিলা কলেজ ৩ জন, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ ৩ জন,  মাগুরার গোপীনাথপুর এম. এ. খালেক স্কুল অ্যান্ড কলেজ ২ জন, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির ৩ জন, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ ১ জন, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ ১ জন এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস ১ জন।

অন্যদিকে, শতভাগ পাসের তালিকায় রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এইচএসসি : যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন

    October 31, 2026

    উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

    October 30, 2026

    যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.