Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন অনুষ্ঠিত; নতুন কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreAugust 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। নতুন ও পুরোনো সব নেতৃত্ব মিলে সমাজকে সঠিক ও খাঁটি কোরআনের আলোয় আলোকিত করবেন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-০৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা আলেমদের মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আলেমরা নবীদের ওয়ারিশ। আমাদের মূল সম্পদ হলো ‘এলেম’ বা জ্ঞান। নবীদের রেখে যাওয়া মিশন ও ভিশন বাস্তবায়ন করাই আলেমদের প্রধান দায়িত্ব।

তিনি সূরা নাহল ও সূরা জুমআর বিভিন্ন আয়াত উদ্ধৃত করে আরও বলেন, “আল্লাহর ইবাদত করা, তাগুতকে বর্জন করা এবং সমাজকে সতর্ক করার পাশাপাশি সামাজিক নেতৃত্ব দেওয়া আলেমদের দায়িত্ব। একই সাথে একশ্রেণির অনাকাক্সিক্ষত ভাষার প্রয়োগ থেকে বিরত থেকে সকলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কারাবাসের কথা উল্লেখ করে তাঁর দুটি প্রধান মিশন-‘কোরআনের প্রচার’ ও ‘কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করা’-বাস্তবায়নে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।

সম্মেলনে বক্তারা ইসলামের সঠিক বার্তা প্রচার, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে বক্তব্যের জিহাদ (লিসান) ও সর্বাত্মক প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন।

সম্মেলনে খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত হন মাওলানা ইব্রাহিম খলিল। এ ছাড়াও  খুলনা বিভাগের দশ জেলার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের নবনির্বাচিত সভাপতি নাম ঘোষণা করা হয়। তারা হলেন খুলনা মহানগরী সভাপতি মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলা মাওলানা আব্দুস সালাম রাশেদী, সাতক্ষীরা মাওলানা মনিরুল ইসলাম, যশোর মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহ মাওলানা আক্তারুজ্জামান, নড়াইল মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়া মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গা মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুর মাওলানা জাহাঙ্গীর আলম, বাগেরহাট মাওলানা রুহুল আমীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

    September 17, 2026

    যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

    September 17, 2026

    যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.