কেশবপুর সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া উপজেলার বিএনপির উদ্যোগে বের করা হয় বিজয় র্যালি।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহবান জানান বক্তারা।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও অর্জনকে ধারণ করে বিভিন্ন স্লোগান দেয়।

