লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিক অ্যাডহক কমিটির সভাপতি কাজী জহির হোসেন অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
নবগঠিত কমিটির সভাপতি কাজী জহির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সমাজসেবক কাজী এনায়েত হোসেন, উপজেলা বিএনপি নেতা এসএম আবু হায়াত সাবু, খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আ. হান্নান, গোলাম মোস্তফা মিলন, সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি খান আল মাসুম, শিক্ষক প্রতিনিধি রামকৃঞ্চ সরকার প্রমুখ। এছাড়া সভায় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি কাজী জহির হোসেন সকলের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিসহ নিয়মিত উপস্থিতির বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
পরে সভাপতি কাজী জহির হোসেন বিদ্যালয়ে উপস্থিত প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন।

