Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত
  • শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর উদ্যোগ : মুস্তাফিজুর রহমান
  • ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে লুট, যশোরে ৩ জন আটক
  • রাস্তাই যেন যশোরের ডাস্টবিন!
  • মণিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবাল ও মিন্টুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  • জয়তী সোসাইটি ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে লুট, যশোরে ৩ জন আটক

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ। এরপর যশোরে ডেকে এনে এক যুবককে আটকে আপত্তিকর ছবি তোলার অভিযোগ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ‘হানি ট্র্যাপ’ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন-যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার ওই যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা তার সঙ্গে যোগাযোগ করে যশোরে আসতে বলেন। যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।

পরে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। এসব ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ল্যাপটপ নেয়া হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। পরে শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

এসআই আল আমিন বলেন, ভুক্তভোগী যুবক মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভনে মানুষকে ফাঁদে ফেলে পরে আপত্তিকর ছবি ধারণ ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রি হাতিয়ে নেয়াই ছিল চক্রটির কৌশল। আটক তিনজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তারা আটক হয়েছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা

August 9, 2026

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত

August 8, 2026

শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.