Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার দাবি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ( ভিডিও সহ )
  • সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত
  • শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর উদ্যোগ : মুস্তাফিজুর রহমান
  • ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে লুট, যশোরে ৩ জন আটক
  • রাস্তাই যেন যশোরের ডাস্টবিন!
  • মণিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবাল ও মিন্টুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সরকারি জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে আদালতে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও স্থানীয় ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে।
শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বেনাপোল পৌরসভার ৮৮ নম্বর ভবেরবেড় মৌজার ১ নম্বর খতিয়ানের সিএস ও এসএ ২৮২ নম্বর দাগের ৫১ শতক সরকারি জমিতে স্থানীয় সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা রয়েছে। তবে জমিটি বর্তমানে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আদালতের নির্দেশে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেয়া হলে অ্যাসিল্যান্ড ও ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তারা অবৈধ দখলদারের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও অফিস সহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি জনসাধারণের চলাচলের পথ অবমুক্ত করতে যশোরের জেলা প্রশাসকের নির্দেশ বাস্তবায়নেও অ্যাসিল্যান্ড চরম অসহযোগিতা করছেন। এর ফলে এলাকার ৯টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ ২০২৬ চলাচলের পথ অবমুক্ত করা এবং ভবন নির্মাণে বাঁধার কারণে হামলার বিচার চেয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন ও আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে অ্যাসিল্যান্ডের দাখিল করা প্রতিবেদনে পূর্বের নায়েবের প্রতিবেদনের সাথে স্পষ্ট অসংগতি দেখা যায়, যেখানে তথ্য গোপন করে সাধারণ মানুষের চলাচলের বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

সংবাদ সম্মেলন থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী সরকারি জমির প্রকৃত অবস্থান উন্মোচন এবং জনস্বার্থ রক্ষায় যশোরের জেলা প্রশাসকের সরাসরি আশু হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার দাবি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ( ভিডিও সহ )

August 9, 2026

সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা

August 9, 2026

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.