তালা পৌর সংবাদদাতা :
সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্ত রঞ্জন আইচ (৫০) নামে এক কাপড় ব্যাবসায়ীর মৃত্যু হয়েছ। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়ের দোকান রয়েছে। শনিবার সকালে তিনি বাড়ির পাশে নিজের জমিতে কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে তার গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে।

