Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সজিাররে সময় নবজাতকরে শরীরে একাধকি কাটার চিহ্ন
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
  • সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ব্যবস্থাপনায় বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখা।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের জমানো হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে। যে কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করে আসছিলেন।

বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়ে দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা প্রদান করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর থেকে সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত শিক্ষকরা টাকা পেয়েছেন।

জেলায় ২ হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক কর্মচারীকে ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। অথচ বিগত দিনে এই টাকার জন্য শিক্ষকদের বৃদ্ধ বয়সে দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে এবং ঘুষ দিতে হয়েছে। কিন্তু কোন প্রকার হয়রানি এবং একটি টাকা ঘুষ ছাড়াই সরাসরি প্রধানমন্ত্রী ব্যাংকের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা প্রদান করেছেন।

দেলোয়ার হোসেন খোকন বলেন, দেশের শিক্ষক সমাজ আজকে যে সুযোগ সুবিধা ভোগ করছেন তার শুরুটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদ জিয়া সেটি আরও প্রসারিত করেন। পিতা মাতার দেখানো পথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের কল্যাণে কাজ করছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদ প্রমুখ। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রের হয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে সজিাররে সময় নবজাতকরে শরীরে একাধকি কাটার চিহ্ন

August 20, 2026

যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

August 20, 2026

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.