Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
  • ২১ আগস্ট উপলক্ষে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল
  • রহেলাপুর দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জমি নিয়ে বিরোধ : নড়াইলে ভাতিজার হামলায় চাচা-চাচি ও বোন আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রহেলাপুর দাখিল মাদরাসায় কৃতি সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা :
যশোর সদর উপজেলার রহেলাপুর দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রহেলাপুর দাখিল মাদরাসার আয়োজনে অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহেলাপুর দাখিল মাদরাসার সভাপতি মাওঃ মোঃ শিহাব উদ্দীন। মাদরাসার সুপার মাওঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সুপার মুহাম্মদ আবু সাঈদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মফিজুর রহমান, সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, আনিছুর রহমান ও ইলিয়াছ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান ফারুক, সিয়াম উদ্দীন, জাছিয়া ইকরা, হাবিবা খাতুন ও তামান্না খাতুন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদরাসার শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম

August 21, 2026

পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু

August 21, 2026

মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩

August 21, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.