Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সাংবাদদাতা :
এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় এলাকায় সাংবাদিক ফেরদৌসের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ফেরদৌসসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক ফেরদৌসের চাচা শেখ হারুন অর রশিদ ও ভাগ্নে আরাফাত হোসেন রয়েছেন।

অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক ফেরদৌসকে অপহরণের চেষ্টা করে। স্থানীয়দের চিৎকার ও প্রতিরোধের মুখে অপহরণের চেষ্টা ব্যর্থ হলে হামলাকারীরা ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে।

সাংবাদিককে রক্ষা করতে এগিয়ে গেলে তার চাচা শেখ হারুন অর রশিদকেও হামলাকারীরা মারধর করে। একইভাবে সাংবাদিকের ভাগ্নে আরাফাত হোসেন হামলার শিকার হয়ে হাতে গুরুতর আঘাত পান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, নিজেবপুর গ্রামের তুহিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তার সঙ্গে একই এলাকার মেহেদী হাসান, মাহবুবুর রহমান, ফারুক, শফিকুল ইসলাম, আরাফাত হোসেন, নুরু সর্দার, জাফর আলী, বাপ্পী, নূর কবির হোসেনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল ছিল।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তুহিনসহ অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সাংবাদিক ফেরদৌস বিভিন্ন সময়ে মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এসে সাংবাদিক ফেরদৌসকে রক্ষা করেন বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। বর্তমানে আহত সাংবাদিকসহ তিন জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফেরদৌস বড় ভাই ফিরোজ আহমেদ।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.