ঝিকরগাছা সংবাদদাতা :
শনিবার দুপুরে ফুলের রাজধানী খ্যাত গদখালীতে ফুলচাষীদের জন্য রেলস্টেশনে স্টপেজ এবং সংস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানার আমন্ত্রণে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মেদ হোসেন মাসুম এদিন রেলস্টেশন পরিদর্শনে আসেন।
পরে দুপুরে গদখালী রেলস্টেশনে আয়োজিত আলোচনা সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী।
প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। স্টেশন উদ্বোধনের কোন ঘটনাই ঘটেনি।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ফুল ব্যবসায়ী এবং গদখালি ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।

