বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় বিএনপির সাবেক মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে যশোর জেলা বিএনপি।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনে স্বাক্ষরিত পৃথক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
এক অভিনন্দন বার্তায় বলা হয়, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
অপর বার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানানো হয়। যশোর জেলা বিএনপির পক্ষ থেকে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

