Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে তবিবর রহমান (৪৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাতটার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামের সাপমারি মাঠে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত তবিবর রহমান মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন

পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের ভাই জিয়ার রহমান জানান, রোববার সকালে পারিবারিক কলহের জেরে তবিবর রহমান তার চাচিকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা গফুর হোসেন এবং চাচাত ভাই শাকিল হোসেন ও উজির হোসেন তাকে মারার জন্য ধাওয়া করলে তিনি প্রাণভয়ে দৌড়ে মল্লিকপুরের সাপমারি মাঠে চলে যান। সেখানে তাকে ধরে লাঠি দিয়ে মারধর করে মাটিতে ফেলে দেয়া হয়।

পরে গফুর হোসেন তার হাতে থাকা দা দিয়ে তবিবরের পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশী শিমুল হোসেন জানান, তবিবর রহমান একসময় ভালো ছাত্র ছিলেন। খেলাধুলাসহ বিভিন্ন কাজে পারদর্শী ছিলেন। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নিহতের মামাতো ভাই আব্দুল কুদ্দুস বলেন, তবিবর রহমান দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

রোববার সকালে পরিবারের এক নারী সদস্যকে লাঠি দিয়ে আঘাত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও পরে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত গফুর হোসেন, তার ছেলে শাকিল হোসেন ও উজির হোসেন বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তবিবর রহমান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.