Author: banglarbhore

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে নামতে শুরু করেছে কুয়াশাচ্ছন্ন সকাল। নভেম্বরের শুরু থেকেই জীবননগর শহর ও আশপাশের ইউনিয়নের গ্রামগুলোর চারপাশ মোড়ানো থাকছে ঘন কুয়াশার চাদরে। এই কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিয়েছে, আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম। শীতের এমন আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। কুয়াশাঢাকা সকাল জানিয়ে দিচ্ছে, শীত আর বেশি দূরে নয়। এ দিন ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটে যেতে। এদিকে গ্রামের মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ওঠে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করে এক…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর গড়ার কারিগর মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগআঁচড়া হাই স্কুল মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খায়রুল আলম। ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে জখম ও টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেয়ার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বলাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের স্ত্রী রেবেকা খাতুন। আসামিরা হলেন, রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রামের সাইফুল মোড়ল, একই গ্রামের নজরুল মোড়ল, আরিফুল ইসলাম, ইসমাইল, সিহাব, ইমরান, ইমন, নয়ন ও আশিক। মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে নাইমুল হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে আসামিরা মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নাইমুল এসব কাজে বাধা দেয়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু হয়। এর জেরে আসামিরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলীর ঘোষিত তফসিলে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই দিন সমিতির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার ৬২টি কেন্দ্রে মোট ৩৮ হাজার ৩৪৬ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোর জেলায়, যেখানে ৭ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর জেলার ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় জিলা স্কুলে ১ হাজার ৯৪৮, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৫০, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৭০, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫১, বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৫৪, ঝিকরগাছা সরকারি এমএল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭৯০,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। আওয়ামী পরিবারের বেড়ে উঠলেও; বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই জাতীয়তাবাদী আর্দশের রাজনীতিতে ঢুকে পড়েন। হামলা-মামলা-নির্যাতনে পরীক্ষিত ছাত্রনেতা শ্রাবণকে দায়িত্ব দেয়া হয় ছাত্রদলের শীর্ষ পদে। আওয়ামী লীগ নেতার ছেলের বিএনপির রাজনীতি করার বিষয়টি শ্রাবণের বাবাও ভালোভাবে নেননি। এ কারণে ছেলের সঙ্গে ইতোমধ্যেই ছিন্ন করেছেন সম্পর্ক। দেড় দশকের বেশি সময় ধরে ঘর ছাড়া শ্রাবণ। এমনকি পারিবারিক কোনো অনুষ্ঠানেও অংশ নেন না তিনি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবা ত্যাজ্যপুত্র করলেও রাজনৈতিক চেতনা থেকে সরে আসেননি তিনি। দলের জন্য পরিবার ছাড়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় গণমানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে যশোরবাসী। মঙ্গলবার দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে দিনভোর বিস্তারিত কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্ত দান, খাবার বিতরণ, বৃক্ষরোপণ, মাঝে জায়নামাজ টুপি বিতরণ। বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন সমূহ এই সকল কর্মসূচির আয়োজন করে। এ সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যশোরের সর্বোচ্চ স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য বরেণ্য এই রাজনীতিকের প্রতি সর্বোচ্চ আবেগ এবং শ্রদ্ধার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার এবং সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহানুভূতিশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন জনগণের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি আমৃত্যু নীতি ও আদর্শের রাজনীতি করেছেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “তরিকুল ইসলাম শুধু বিএনপির নয়, যশোরবাসীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সতীঘাটায় ট্রাকচাপায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূ মারাত্মকভাবে আহত হওয়ার প্রতিবাদে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সতীঘাটায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাফায়াত হাসান আবিরকে (৮) স্কুল থেকে আনতে তার মা সুমনা (৩৫) কামালপুর মসজিদ মোড় নামকস্থানে পৌঁছালে মণিরামপুরের দিক থেকে আসা একটি ট্রাক (আর রহমান, যার নম্বর: যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সুমনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সিলেটে ব্লক রেইড চালিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় থেকে ২২ জন শ্রমিক নেতাসহ মোট ৩৭ জন নেতাকর্মীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা হাসিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বামপন্থী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির…

Read More