Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি
  • প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনের পদত্যাগ
  • যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • শার্শায় বিদেশে চাকরির নামে নেয়া টাকা ফেরত চাওয়ায় মারধর : আহত ৩
  • প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহকে স্মরণ
  • মরদেহের সাথে অনৈতিক কাজ : যুবক আটক
  • বাঘারপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল শুরু
  • যশোরে সার সংকট উৎপাদনে শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংঘর্ষের ভিডিও ধারণ করায় মহেশপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা :
মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক ওসমান গণিকে বেধড়ক মারপিট ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের ভাই বাদী হয়ে মামলা করলে রোববার বিকেলে পুলিশ দুই আসামিকে আটক করেছে।

আটকরা হলেন, পূর্ব দ্বারিয়াপুর গ্রামের বাদশা, একই গ্রামের মহাসিন। আহত সাংবাদিক স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মহেশপুর প্রতিনিধি ও মহেশপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

জানা গেছে, সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ওসমান গণি সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে লোহার রড ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

পরে প্রত্যক্ষদর্শীরা ওসমান গণিকে উদ্ধার মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দিন রাতে সাংবাদিকের ভাই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ আসামীকে মামলা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকালে মামলার ২ ও ৩নং আসামীকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি

    August 30, 2026

    প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনের পদত্যাগ

    August 30, 2026

    যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    August 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.