Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকারের পরিকল্পনার সুফল পেতে শিক্ষকদের কাজ করতে হবে : অমিত
  • জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকারের পরিকল্পনার সুফল পেতে শিক্ষকদের কাজ করতে হবে : অমিত

banglarbhoreBy banglarbhoreAugust 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

শিক্ষার মানোন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আনন্দময়ী করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার যে পরিকল্পনা গ্রহণ করুক না, কেন তার সুফল পেতে হলে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষকরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর পরিবেশে কাজ করতে পারেন, সরকারের পক্ষ থেকে আমরা সেটি নিশ্চিত করবো।

শনিবার যশোর জেলা প্রশাসন আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা), শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

স্থানীয় পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, অতীতের আমরা দেখেছি কেবল অবকাঠামো উন্নয়নের নামে কোন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়া হয়েছে। আমরা কাউকে এমন সুবিধা দিতে চাই না, আমরা শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে চাই। সরকারের সীমাবদ্ধতার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, সায়েন্স ল্যাব, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি সহ অন্যান্য কার্যক্রম বাড়াতে চাই।

প্রতিমন্ত্রী অমিত বলেন, নৈতিক শিক্ষার ভিতটা প্রাথমিক পর্যায় থেকে গড়ে দেয়া বাঞ্ছনীয়। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেখাতে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ছেলে মেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের কথা বলেন তিনি। বাল্যবিয়ে রোধে নিয়মিত অভিভাবক সম্মেলন করতে হবে। তিনি বলেন, অর্থের অভাবে কারো লেখা পড়া থেমে থাকবে না। সরকারের পক্ষ থেকে আমরা তার দায়িত্ব নেব। শিক্ষকদের স্বচ্ছল জীবনের নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দলের কিংবা রাজনৈতিক পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। কেউ যদি করতে চায়, তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, যশোর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস

    August 29, 2026

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.