Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
  • সুন্দরবনে জীবন-জীবিকার দোলাচালে বনজীবীরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreAugust 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সহসাধারণ সম্পাদক কাওসার আলী, দপ্তর সম্পাদক রনজিত কুমার দে, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রান্ত, সহসাংগঠনিক সম্পাদক নূর আলী শেখ, প্রচার সম্পাদক শাহিন ইসলাম বিশাল, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সুজন হোসেন ও ক্রীড়া সম্পাদক শোয়েব আলী।

এ ছাড়া যুব অধিকার পরিষদ যশোর সদর উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, অর্থ সম্পাদক শামীমুজ্জামান আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ যুব অধিকার পরিষদ গুম, খুন, হত্যা, ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্ত হত্যাসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে সক্রিয় ও সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও সংগঠনটির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান।

বক্তারা আরও বলেন, দেশের যুবসমাজকে সংগঠিত করা, বেকারত্ব দূর করা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজের উন্নয়নে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করা হবে।

আলোচনা সভা শেষে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কেটে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

    August 31, 2026

    নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.