Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

অক্সফোর্ড স্কুলে মিলাদুন্নবী (সা.) উদযাপন
banglarbhoreBy banglarbhoreAugust 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সুন্দর জীবন গঠনে শিশুদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন যশোরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

সোমবার সকালে যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি স্কুলটির পরিচালনা কমিটির চেয়ারপার্সন। স্কুলের ঘোপ সেন্ট্রাল রোডের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুর রহমান সাইফ।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য সহজ ভাষায় তুলে ধরেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন আদর্শ মানুষ। তার সততা ও ন্যায়পরায়নতা ছিল ঈর্ষণীয়। তার দেখানো পথ আমাদেরকে আলোর দিশা দেবে।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা পরিত্র কুরআন তেলাওয়াত ও হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন করে।

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-র জীবনের ওপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.