Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় হাইকোর্টের নিষেধাজ্ঞা পরও কাঁচাবাজার দখলের পাঁয়তারা
  • চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচনে বিল্লাল প্যানেল জয়ী
  • মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক
  • লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন আটক
  • পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • নড়াইলে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান
  • যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে সার পাচারের অভিযোগে ৪০বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রশাসন গিয়ে সার ও নসিমনটি জব্দ করে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার বটতলা থেকে স্থানীয় জনতা নসিমনটিকে আটক করে।

সারসহ নসিমনটি আটকের পর স্থানীয়রা উপজেলা প্রশাসনকে সংবাদ দেয়। রাতেই লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো নিয়ে লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার আলিম মোল্যার দোকানে নসিমনে করে নেয়া হচ্ছিল।

সারের সাব-ডিলার আলিম মোল্যা বলেন, ‘এলাকার কৃষকদের মধ্যে সার-সংকট থাকায় এবং তার দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথেই নসিমনটিকে স্থানীয় জনতা আটক করে।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করি। তবে সার পাচারের বিষয়টি তদন্তধীন রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় হাইকোর্টের নিষেধাজ্ঞা পরও কাঁচাবাজার দখলের পাঁয়তারা

    September 3, 2026

    চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচনে বিল্লাল প্যানেল জয়ী

    September 3, 2026

    মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.