কালিগঞ্জ সাংবাদদাতা :
কালিগঞ্জ কৃষ্ণনগরে অসুস্থ ও মৃতপ্রায় পশু জবাই করে মানুষের মাঝে বিক্রির প্রতিবাদে মানববন্ধন
করেন এলাকার সর্বসাধারণ।
শনিবার সকাল দশটায় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মাহমুদ ছটু, সাবেক সহ সভাপতি আব্দুল আজিজ গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, বাংলাদেশ জামায়াতের ইসলামের নেতা মাওলানা আব্দুর ছাত্তার আজাদী, সাবেক মেম্বার আবুল কালাম গাজী, সাবেক মেম্বার আফছার আলী,বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুর হোসেন সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগণ বলেন এই ইউনিয়নে কসাইরা পশু না দেখেই পশু জবাই করা যাবে না এবং পশু অন্যত্র জবাই করে এই ইউনিয়নে বাজার ও গ্রামে বিক্রি করা যাবে না। যদি কেউ না মানে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হবে।
