Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার সোনারমোড় মৎস্য আড়ৎ ও সোনার মোড় বাজারে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন। এরপর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনিরের পিতা বিএনপির প্রতিষ্ঠাকালীন শ্যামনগর উপজেলা সভাপতি মরহুম নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করেন। এবং বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরের বাজারে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সহ সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী একটি পরিবার তাদের তিন বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত একটি শিশুকে বাঁচাতে সবার কাছে আর্থিক সাহায্য চায়। হরিশ্চন্দ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ডান চোখে কিছুই দেখেন না। বাম চোখে অল্প অল্প দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২) বাক প্রতিবন্ধী। স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না। তাদের ছোট ছেলে আব্দুর রহমানের বয়স তিন বছর। শিশু আব্দুর রহমান কিডনি রোগে আক্রান্ত। তার বাম ও ডান কিডনিতে পাথর রয়েছে। চিকিৎসকরা বলেছেন অপারেশন ছাড়া ওষুধে পাথর নির্মূল সম্ভব নয়। অপারেশন করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে। এ পর্যন্ত…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নাধীন কায়বা সীমান্তে অভিযান পরিচালনা করে ৩৮৯ বোতল ভারতীয় “উইনসেরেক্স” সিরাপ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন কায়বা বিওপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। ব্রিফিং এ আরও বলা হয় যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More

শার্শা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে চালতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রাধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সুখ দুঃখে পাশে আছি, আগামীতেও থাকবো। বিশেষ করে তিনি নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে কেশবপুরের বালিয়াডাঙ্গা এলাকায় স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাকে মারপিট করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে। উপজেলার মধ্যকুলের যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে শহিদকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হয়। জানা গেছে, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ কেশবপুর পৌরসভার ৫ নম্বর আলতাপোল ওয়ার্ডের…

Read More

ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় ফাউন্ডেশন মিলনায়তনে ‘উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রা)-এর জীবন ও কর্মের’ উপর আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তপসীডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক তাহেরা খাতুন। এ সময় তিনি বলেন, হযরত আয়েশা (রা.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একজন মহীয়সী নারী। তিনি নবী করিম (স.)-এর নিকট থেকে আহরিত জ্ঞান প্রচারের মাধ্যমে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সমাজে মুসলিম নারীদের জন্য তাঁর জীবন একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো.…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরনখোলায় উওরন এ্যাকসেস প্রকল্পের আয়োজনে শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সিএস ও এবং সিবিও সদস্যদের কর্মশালা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার বেলা ১১টায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনসাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মো. মনিরুজ্জামান ও এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন অফিসার রঞ্জন নিকোলাস। কর্মশালায় প্রধান অতিথি খাস পুকুর সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। সভায় সাংবাদিকসহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সিএস ও এবং সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিভিও রুহুল আমিন ও…

Read More

জীবননগর সংবাদদাতা সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিসে এক ঘন্টার কলম বিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ কলমবিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এ সময় কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট। সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট। কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেয়া হলে জনগণের আশা-আকাক্সক্ষা ব্যর্থ হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন…

Read More