বাংলার ভোর প্রতিবেদক
অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারা বেগম পাথালিয়া গ্রামের মোহাম্মদ মাহামুদের স্ত্রী।
নিহতের ছোট ভাই বাকি বিল্লাহ জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে তার বড় বোন শাহারা বেগম বাড়ির পাশে নিজ মাছের ঘেরে যান।
এসময় ঘেরের পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে অভায়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধা নারীর মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

