Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজার নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও কেন দাম বাড়ছে, সেটি পরিস্কার হতে হবে। কেউ যদি সরকারের ভাবমূর্তি নষ্ট বা অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বাজারে কারসাজি করে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। ডিসি আরও বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের পাইকারি পর্যায়ের চালানের কপি দোকানে রাখতে হবে। কেউ চালান দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া…

Read More

শ্যামনগর সংবাদদাতা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট পালিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই যুব ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এবং সহায়তা প্রদান করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের জীবিকা, নিরাপদ আবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান। আয়োজকরা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ এই মানুষদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পৌর শহরের মেইন বাজারে ওষুধ ফার্মেসী মেডিসিন কর্নারের মালিককে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ওষুধ পরিদর্শক ইকরামুল করিম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ খ ধারায় মের্সাস মেডিসিন কর্ণারের মালিক সৌমিত্র সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহেল রানা বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত (ওটিসি) ব্যবস্থা বহির্ভুত ওষুধ বিক্রির অপরাধে তাকে জরিমান করা হয়।…

Read More

শরণখোলা প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় উওরণ এ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে উপজেলার ধানসাগর, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের সিএসও এবং সিবিও সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ধানসাগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্না মিয়া ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মাছুম হোসেন, মো. মনিরুজ্জামান এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন কর্মকর্তা রঞ্জন নিকোলাস। সিডিও রুহুল আমিন ও অনিত কুমার দাসের সঞ্চালনায় সভায় সাংবাদিকসহ উত্তরণ এক্সেস প্রকল্পের উপকারভোগী সিএসও এবং সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আইনজীবী ঐক্য পরিষদ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এ বিক্ষাভ অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র‌্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এসএম মশিয়ুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামী আইনজীবী কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্যসচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও…

Read More

ইসলামিক ফাউণ্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫’। এতে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমদাদুল হক। উপস্থিত ছিলেন হাসেম আলী, মাসুদুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ শাহ আলমসহ ফাউণ্ডেশনের কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দুটি গ্রুপে কিরাত, আজান, কবিতা আবৃত্তি, ইসলামী গান এবং…

Read More

মাগুরা সংবাদদাতা শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন, শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির সহ সরকারি কর্মকর্তা ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের শিক্ষা সহায়তা ফাণ্ড থেকে শহরের দুটি বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয়…

Read More

সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শায় দরিদ্র তিন শতাধিক পরিবারের সদস্যরা প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাশয়ের শামুক বেঁচে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান সময়ে গ্রামাঞ্চলে তেমন কোন কাজ না থাকায় নিম্ন আয়ের কর্মহীন ওই সব পরিবারের সদস্যরা বাধ্য হচ্ছেন ভিন্ন উপায়ে উপার্জন করে পরিবারের সদস্যদের মুখের আহার জোগাড় করে দিতে। খোঁজ নিয়ে জানা যায়, শার্শা উপজেলার ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, শার্শা সদর ও নিজামপুরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্ন আয়ের কর্মহীন তিন শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা এলাকার বিভিন্ন নদী-নালা, খাল-বিল, হাওড়-বাঁওড় ও পুকুর জলাশয়ে ভোর হতে দুপুর পর্যন্ত শামুক সংগ্রহ করেন। অর্ধ দিনের অর্জিত কুড়ানো শামুক বিকেলে ইউনিয়ন ভিত্তিক নির্ধারিত বিভিন্ন স্থানে জড়ো করে থাকেন। তারপর…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রনী খাতুন মঙ্গলবার যোগদান করেন। বুধবার তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এদিন সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত সমিতির সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম আমিরুল ইসলামসহ ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষক নেতৃবৃন্দ।

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রাম সংলগ্ন হাকর নদীর পাড় থেকে এক ছেলে নবজাতক শিশুকে উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় গাজীপুর গ্রামের লোকজনের মাধ্যমে খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. নাজিব হাসান বলেন, বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে হাকর নদীর পাড়ে একটি ছেলে নবজাতক শিশু পড়ে আছে, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এমন খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজিপুর গ্রামের প্রাইভেট চালক কালু মিয়ার স্ত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থা…

Read More