Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চোরের উপর রাগ করে-
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
  • যশোরে বুড়ি ভৈরব নদ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বুড়ি ভৈরব নদ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওদাগাঁও এলাকায় বুড়ি ভৈরব নদ দখল করে অবৈধভাবে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার নদের জায়গা উদ্ধার এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করার দাবিতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দাদের লিখিত আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের স্বাক্ষরিত আবেদনে বলা হয়, প্রায় ৩০-৩৫ বছর আগে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খয়েরতলা বুড়ি ভৈরব নদের মূল প্রবাহ থেকে আনুমানিক ১০০ ফুট দূরত্ব বজায় রেখে সীমানা প্রাচীর নির্মাণ করেছিল।

কিন্তু সম্প্রতি নদের ভেতরের অংশ দখল করে নতুন করে পুনঃপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। নদের সীমানায় এভাবে নতুন করে প্রাচীর তোলায় নদের পাড় দিয়ে স্থানীয়দের খয়েরতলা বাজারে যাতায়াতের একমাত্র রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।

অভিযোগে ড. শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, অনিয়মতান্ত্রিকভাবে নদের জমিতে এ ধরনের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সরেজমিনে তদন্তপূর্বক নদের সীমানা রক্ষা ও প্রাচীর নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

গ্রামবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাজিব আহসান, রাজিবুল, আতিকুজ্জামান, ইদ্রিস আলী, হুমায়ুন,শান্তসহ আরও অনেকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চোরের উপর রাগ করে-

    September 7, 2026

    রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা

    September 7, 2026

    নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.