পাইকগাছা সংবাদদাতা :
পাইকগাছার লস্কর ইউনিয়নে চক্ষু ক্যাম্পে ৫শ’ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে সোমবার ইউনিয়ন পরিষদে দিনব্যাপি সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নি, তপন কুমার, আরাফাত হোসেনসহ অন্যান্যরা চক্ষু চিকিৎসা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষাসহ ওষুধ ও চশমা দেয়া হয়। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের জন্য রোগীও নির্বাচন করা হয়।
এ সময় আরো উপস্থিত ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার গরীব রোগীরা ডাক্তার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
