Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের সন্তান শেখ মিশা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)।

সাতক্ষীরা জজ কোর্টের এজিপি খরিয়াটি গ্রামের অ্যাড. শেখ আলাউদ্দীনের মেঝো কন্যা শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। ২০২৫ সালে বিএসটিআই খুলনা কার্যালয়ে পরীক্ষক (রসায়ন) হিসাবে যোগদান করেন।

তিনি ৫০তম বিসিএস পরীক্ষার ভাইভায় অংশ নিতে রোববার খুলনা থেকে ঢাকায় পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পরিবহন দুর্ঘটনা কবলিত হলে তার মৃত্যু হয়। সোমবার খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন তার চাচা হাফেজ শেখ হাবিবুর রহমান। পরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

মিশা খাতুনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, শেখ মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026

    রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা

    September 7, 2026

    নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.