রামপাল সংবাদদাতা :
দুরারোগ্য নাইকোপোমা রোগে আক্রান্ত ৩ বছরের শিশু জোবায়ের এর অপারেশন করতে ৩ লাখ টাকার প্রয়োজন।
সে বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়ার গ্রামের হতদরিদ্র ভ্যান চালক শেখ জাকির হোসেন ও জোসনা দম্পতির ছেলে।
চিকিৎসার ব্যায় মেটাতে উপার্জনের একমাত্র ভ্যানটি বিক্রি করে দিয়েছেন।
স্থানীয় প্রতিমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানিয়েছেন পরিবারটি।
সাহায্যের জন্য তাদের বিকাশ একাউন্ট নম্বর ০১৯৮৬৭২৪১০৮।
