শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। তিনি ৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক নয়াদিগন্তের শ্যামনগর প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জি.এম. আসাদুজ্জামান (লিটন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক যুগের বার্তার প্রতিনিধি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের শ্যামনগর প্রতিনিধি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের সংবাদের শ্যামনগর প্রতিনিধি মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক বিডি খবরের শ্যামনগর প্রতিনিধি জি.এম. আব্দুল কাদের, অর্থ সম্পাদক দৈনিক সকালবেলার শ্যামনগর প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, দপ্তর সম্পাদক দৈনিক রানারের শ্যামনগর প্রতিনিধি অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রতিদিনের কণ্ঠের শ্যামনগর প্রতিনিধি আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক দৈনিক খুলনা অঞ্চলের প্রতিনিধি এস.এম. আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত ৩ জন হলেন, দৈনিক জবাবদিহির শেখ সোহরাব হোসেন ২৬ ভোট পেয়ে প্রথম, ১৯ ভোট পেয়ে দ্বিতীয় দৈনিক অধিকরণ ও প্রতিদিনের কণ্ঠের স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান এবং ১৮ ভোট পেয়ে দৈনিক দিনকালের প্রতিনিধি আলমগীর সিদ্দিক তৃতীয় হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি.এম. মাহাবুব আলম।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
