Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

banglarbhoreBy banglarbhoreSeptember 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :

বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা কর্তৃক আয়োজিত বডি টক ২.০ প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, সুরক্ষা, যৌনবাহিত রোগ প্রতিরোধ এবং নিরাপদ শনাক্তকরণ ও রেফারাল বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে কারিগরি সহযোগিতা প্রদান করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং আর্থিক সহযোগিতা করে লিলিয়ান ফন্ডস (এলএফ)।

প্রশিক্ষণে ১৫টি স্কুল ও কলেজের মোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জন শিক্ষক ও ৫ জন শিক্ষিকা ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বডি টক ২.০ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু। তিনি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে বয়ঃসন্ধিকাল, মাসিক স্বাস্থ্য ও পরিচর্যা, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের প্রধান উপাদান, সুরক্ষা, যৌনবাহিত রোগ প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপদ শনাক্তকরণ ও রেফারাল প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিদ্যালয়গুলোকে কিশোরবান্ধব, নিরাপদ ও প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যালয়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.