অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার রানাগাতী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে রানাগাতি গ্রামে রাস্তার পাশে বাহারুলের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তবে নিহেতর পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
