Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মা-দ-ক নিয়ে দ্ব-ন্দ্বে কপিলমুনিতে দু’পক্ষের সং-ঘ-র্ষে আ-হ-ত ৫
  • শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
  • বাঁচতে শেখার উদ্যোগে বিআরডিবি’র সাথে এ্যাডভোকেসি সভা
  • জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা
  • পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর
  • যশোরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে একাধিক ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা প্রধান আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করা হয়।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি, পানি ব্যবস্থাপনা এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মা-দ-ক নিয়ে দ্ব-ন্দ্বে কপিলমুনিতে দু’পক্ষের সং-ঘ-র্ষে আ-হ-ত ৫

    September 8, 2026

    বাঁচতে শেখার উদ্যোগে বিআরডিবি’র সাথে এ্যাডভোকেসি সভা

    September 8, 2026

    জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.