বাংলার খেলা প্রতিবেদক :
মঙ্গলবার টাউন হল মাঠে খেলার সাথী ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত নতুন জার্সি উন্মোচন ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় লাল একাদশ বনাম নীল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে আক্রমণ ও পাল্ট আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মাথায় রেজার বাড়িয়ে দেয়া বল থেকে চন্দনের দুর্দান্ত ফিনিশিংয়ে লাল দলের জালে বল জড়িয়ে যায়। পরে লাল দল অনেক সুযোগ তৈরি করেও গোল দিতে ব্যর্থ হয়। শেষ পযর্ন্ত চন্দনের জয়সূচক একমাত্র গোলে নীলদল জয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি তুলে দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। আরও বক্তব্য রাখেন খেলার সাথী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, সহ সভাপতি সামাউল ইসলাম পলাশ, ক্রীড়া সম্পাদক গোলাম সরোয়ার, প্রচার সম্পাদক ডা. রাম প্রসাদ রায়।
