নিজস্ব প্রতিবেদক :
যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য ইজারা নেয়া দোকান তাৎক্ষণিক উচ্ছেদ না করে (স্ট্যাটাস-কো) তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে আদালতের নিষেধাজ্ঞা পরও চৌগাছা কাঁচাবাজারের ওই জায়গা থাকা দোকান উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ আগস্ট এ আদেশ দেন। মামলাটি রিট পিটিশন নম্বর ১০৬৪৩/২০২৬।
আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ভাড়া চুক্তির ভিত্তিতে দোকানটিতে ব্যবসা করে আসছেন। নিয়মিত ভাড়াও পরিশোধ করেন তিনি।
মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গাটি প্রয়োজন হওয়ায় গত ২৪ মে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। তবে রিট আবেদনের শুনানি শেষে আদালত শফিকুল ইসলামের দোকানের ক্ষতি না করার জন্য তিন মাস সময় দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোকানটির উচ্ছেদ করা যাবে না বলা হয়।
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, তিন মাসের জন্য স্ট্যাটাস-কো অর্ডার দেন হাইকোট। নির্দেশ অনুযায়ী এখনও সময় হাতে রয়েছে। তবুও আদালতে নিদের্শনা উপেক্ষা করে মঙ্গলবার আমার দোকানসহ ১০/১২ দোকান ভাংচুর করা হয়েছে।
এ বিষয়ে মসজিদ নির্মাণ কমিটির সদস্য ও চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, নির্ধারিত জায়গা থেকে দোকানপাট উঠিয়ে নিতে নোটিশ করা হয়। সেই নোটিশ অনুযায়ী মসজিদ নিমার্ণের জায়গা থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’
