Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংবর্ধিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ
  • নড়াইলে জামিনে বেরিয়েই ১১ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
  • Tower Rush Spiel: Der Komplette Leitfaden für Taktik und Erfolgschancen
  • Top Établissements de Jeu en Internet : Manuel Complet pour Optimiser Votre Expérience de Jeu
  • Coin Strike Slot: The Actual Timeless Gambling Experience Which Gets Users Coming Back Again
  • Chicken Road: Îndrumarul Exhaustiv al Titlului de Casino Ce Convertește Fiecare Rundele intr-o Călătorie
  • Chicken Road: La Guida Completa al Game di Gaming che Affascina i Player
  • Chicken Road: Το Απόλυτο Παιχνίδι Στρατηγικής για Παιχνιδότοπους
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে জামিনে বেরিয়েই ১১ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা-মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে ১১টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে গেলে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন।

এর আগে একই দিন সকালে ওই গ্রামে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনার পর ওই গ্রামে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (৯ আগস্ট) সন্ধ্যায় লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক শ্যামলের চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় লোহাগড়া থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি সোহাগ মোল্যা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে আসেন।

পরদিন বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত নেপুর মোল্যার নেতৃত্বে মনির, সোহাগ, আমিনুর, জামিনুর, আহাদ, ইলিয়াস, শিহাব, কাশেম মোল্যা, ইমদাদুল, মুসা মোল্যাসহ ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, ছ্যানদা নিয়ে মুসা মেম্বার, রাশেদ খান, আজিবার শেখ, হারুন মোল্যা, হালিম মোল্যা, মাজেদুল মোল্যা, জিয়াউর রহমানের বাড়িঘরসহ কমপক্ষে ১১টি বাড়ি ভাংচুর করে বাড়িতে থাকা সম্পদ লুট করে নিয়ে যায়।

হামলার ঘটনার খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মুসা মোল্যা, হারুন মোল্যাসহ একাধিক ভুক্তভোগী পরিবারের প্রধান বলেন, মাদক বিরোধী অবস্থান নেয়ায় আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। যে কারণে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোকন হাওলাদার বলেন, বাড়ি ভাংচুরের ঘটনায় জড়িতরা পুলিশের ওপর হামলার আসামি এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি।

মাদক বিরোধী অবস্থান নেয়ায় তাদের ওপর হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নড়াইলে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সংবর্ধিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ

    September 10, 2026

    পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

    September 10, 2026

    কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.